আজ আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী

| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

মনীষী আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে এক স্মরণানুষ্ঠান বিকেল পাঁচটায় চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর রীতা দত্ত। সভাপতিত্ব করবেন কবি–প্রাবন্ধিক–নাট্যজন অভীক ওসমান। আলোচনায় অংশ নেবেন মুক্তিযোদ্ধা সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী, মুহাম্মদ শামসুল হক, ড. কুন্তল বড়ুয়া, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, প্রফেসর এবিএম আবু নোমান প্রমুখ। উক্ত স্মরণানুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির সদস্য সচিব এস এম এ কে জাহাঙ্গীর অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫ অক্টোবরের অবস্থান কর্মসূচি সফল করার আহ্বান
পরবর্তী নিবন্ধপিসিআইইউতে ‘ফটোগ্রাফি টক’ শীর্ষক ফটোসাংবাদিকতা সেমিনার