আকবরশাহে আসামি সাজ্জাদ গ্রেপ্তার

জনি হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর হাউজিং এলাকায় চাঞ্চল্যকর জনি হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাজ্জাদকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে নগরীর আকবর শাহ থানাধীন মোস্তফা হাকিম বাগানবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি টিম। গ্রেপ্তার হওয়া সাজ্জাদ পটিয়া থানাধীন জনৈক আকবর হোসেনের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, ‘হালিশহর হাউজিং এলাকার চাঞ্চল্যকর জনি হত্যা মামলার পলাতক আসামি সাজ্জাদকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আকবরশাহ থানার মোস্তফা হাকিম বাগানবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।’
জানা যায়, গত ৪ মে রাতে স্থানীয় কয়েক জন যুবকের ঝগড়া থামাতে যায় জনি। একপর্যায়ে জনিকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এসময় স্থানীয় লোকজন তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। মে রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়। এ ঘটনায় জনির পিতা নূর আলম বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ৫নং আসামি হলেন সাজ্জাদ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ডাকাতি ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত মানুষের জন্য অনন্য আয়োজন