আইআইইউসির ফ্যাকাল্টি অব আর্টসের সেমিনার

| বুধবার , ৩১ মে, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

আইআইইউসির ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের উদ্যোগে ‘ অ্যারাবেস্ক রেপাটওয়ার অব মিডিয়েবল ইউরোপীয়ান লিটারেচার ’ শীর্ষক এক সেমিনার গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ আল–নদভী। প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। প্রধান অতিথি বলেন, প্রবন্ধকার ইউরোপীয় সাহিত্য–সংস্কৃতে আরব সাহিত্য–সংস্কৃতির প্রভাব নিয়ে বক্তব্য রেখেছেন। এ বিষয়ে গবেষকরা এবং পাঠকরা তাঁর উপস্থাপনার মাধ্যমে যথেষ্ট উপকৃত হয়েছেন। প্রবন্ধ উপস্থাপক প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ আল–নদভী তাঁর প্রবন্ধে আরবের তথা মুসলিম সাহিত্য কলার সাথে ইউরোপের মধ্যযুগের সাহিত্যের মিশ্রণ আলোচনায় তুলে ধরেন। ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির স্বাগত বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম, ড. মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ মঈন উদ্দীন আল–আজহারী ও অধ্যাপক মুহাম্মদ ইউছুফ উদ্দীন খালেদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত নারীরা পেলেন মোড়া তৈরির উপকরণ
পরবর্তী নিবন্ধমমতার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণ