আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের (একেএমবি) চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন বলেছেন– অধ্যাপক আ মা ম মুবিন জাতীয় জীবনে একটি সুস্থ সমাজ বিনির্মাণে অনন্যসাধারণ অবদান রেখেছেন। ইসলামের মূলধারা সুন্নীয়তের রাজনৈতিক জাগরণ সৃষ্টিতে তাঁর অনবদ্য ভূমিকা কোনভাবেই বিস্মৃত হবার নয়। আ মা ম মুবিন ছিলেন সুন্নীয়তের রাজনৈতিক জাগরণের মহান পথিকৃৎ। একেএমবির উদ্যোগে গত শনিবার আগ্রাবাদ মিলেনিয়াম প্লাজার ২য় তলায় একেএমবির সাবেক সচিব অধ্যাপক আ মা ম মুবিনের ৩য় মৃত্যুবাষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন উপরোক্ত মন্তব্য করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– একেএমবির সচিব স ম হামেদ হোসাইন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডা. হাসমত আলী তাহেরী, ইলিয়াস খান ইমু, মাওলানা মহিউদ্দিন তাহেরী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, শাহজাদা মাওলানা মঈনউদ্দীন সঞ্জরী, মাওলানা লিয়াকত আলী, মাওলানা সাদেকুর রহমান আলকাদেরী, মোহাম্মদ দিদারুল আলম সুন্নী, সরওয়ার উদ্দীন আরমান, মাওলানা তাওহিদুল আলম রিয়াদ, আব্দুল্লাহ ইকবাল ও মোহাম্মদ আলী আজাদ রিজভি প্রমুখ। পরিশেষে মিলাদ, কিয়াম, আখেরী মুনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।










