প্রথম টেস্টে ইনজুরির কারণে দলের সঙ্গে না থাকলেও দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দিয়েছেন শরিফুল ইসলাম। ম্যাকাইতে অনুশীলন শুরুর আগে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শরিফুল। প্রথম টেস্টের দলে না থাকা নিয়ে তিনি বলছিলেন, ‘যেখানে ছিলাম না, আমি বলব না যে আমি আনলাকি, যারা খেলছে তাদের জন্য আমি সবসময় দোয়া করেছি। যেন তারা সেরাটা দিতে পারে এবং আমরা যেন জিততে পারি। ম্যাচ যখন জিতেছি বাংলাদেশের সবার চেয়েও আমি বেশি খুশি হয়েছি। আপনারাও মনে হয় অনেক বেশি খুশি হয়েছেন। এত বড় একটা জয় দেখতে পেরেছেন।’ সিরিজ জয় নিয়ে শরিফুল বলেন,‘অবশ্যই, কোনো টিম কি চায় সিরিজ না জিতুক? আমরাও চাচ্ছি সিরিজ জিততে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব।’











