অভাব সৃজনশীলতার উন্মেষ ঘটায়

নাট্যকর্মী রাসেলের শোকসভায় বক্তারা

| বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম, নাট্যাধার এবং ফেইমের উদ্যোগে গত ১৭ আগস্ট সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অকালপ্রয়াত নাট্যকর্মী মোহাম্মদ রাসেলের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি নাট্যজন শুভ্রা বিশ্বাসের সভাপতিত্বে এবং নাট্যনির্দেশক মোস্তফা কামাল যাত্রার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. জিনবোধি ভিক্ষু, নাট্যশিক্ষক অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী, নাট্যকার সঞ্জিব বড়ুয়া, প্রবীণ নাট্যজন খন্দকার মুর্তাজা আলী, অভিনেত্রী নাসরিন সুলতানা সরোয়ার মেঘলা, চবি নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম দাশ, নাট্য প্রশিক্ষক জোবায়দুর রশিদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, জাসাস চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মুছা বাবুল, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক সামসুল কবির লিটন, ফেইমিয়ান কমল বড়ুয়া, মঞ্চালোকের পরিচালক সাইফুল ইসলাম, কথক থিয়েটারের মুহাম্মদ শাহআলম ও কথক নাট্য সম্প্রদায়ের শাহীন চৌধুরী।

নাট্যশিল্পী মোহাম্মদ রাসেল গত ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালে কথক থিয়েটার আয়োজিত নাট্যকর্মশালায় যোগ দিয়ে গ্রুপ থিয়েটার চর্চায় যুক্ত হয়েছিলেন। মৃত্যুর আগপর্যন্ত নাট্যাধার এর ১০টি প্রযোজনায় রাসেল বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। পারিবারিক কারণে আর্থিক সীমাবদ্ধতা থাকলেও নাট্য ও সংস্কৃতি চর্চায় রাসেল ছিলেন অন্তপ্রাণ। শোকসভায় বক্তারা রাসেলের সাথে ব্যক্তিগত স্মৃতি রোমন্থনের পাশাপাশি মন্তব্য করেনঅভাব সৃজনশীলতার উন্মেষ ঘটায়। প্রয়াত নাট্যকর্মী রাসেলের পিতা মো. জাহাঙ্গীর আলম উপস্থিত সকলের কাছে রাসেলের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল মদিনা কাদেরীয়া সুন্নীয়া মডেল মাদরাসায় স্মরণসভা
পরবর্তী নিবন্ধমৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে মৎস্য অধিদপ্তর বদ্ধপরিকর