বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী, কার্যকরী পরিষদের চেয়ারম্যান যথাক্রমে ডা. শেখ সফিউল আজম ও মহাসচিব আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর গণমাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বলেছেন, টাইগারপাস-লালখানবাজার এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে জৌলুস হারাবে অত্র এলাকা। কারণ ফ্লাইওভারের কারণে সড়কের উভয় পাশে বিদ্যমান পাহাড়গুলো আড়াল হয়ে যাবে। ফলে উক্ত এলাকাটি গুরুত্বহীন হয়ে পড়ার সমূহ আশংকা রয়েছে।
নেতৃবৃন্দ বলেন, হাজার বছরের ঐতিহ্যের ধারক পুণ্যভুমি চট্টগ্রাম। পর্যটন ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নান্দনিক সৌন্দর্য বিশ্বব্যাপী সমাদৃত। বিশেষ করে নগরীর টাইগারপাস-লালখান বাজারস্থ পাহাড়বেষ্ঠিত এলাকাটি আগন্তুকের চোখ এড়ায় না। যেটি পর্যটকদের জন্য অন্যতম উপভোগ্য। তাই জনস্বার্থে দেওয়ানহাট এলাকা থেকে ফ্লাইওভার নির্মান করার জন্য জোর দাবি জানাচ্ছি।
এছাড়া বর্তমান মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ দেওয়ানহাট সেতু ভেঙে নতুন করে ৮ লেইনের নতুন সেতু নির্মানের জন্যও জোর দাবি জানান তারা।










