চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মরহুম শামসুল হকের রুহের মাগফেরাত কামনায় সদরঘাট থানা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ জোহর পশ্চিম মাদারবাড়ি যুগী চাঁদ জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে শামসুল হক ছাড়াও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা নাছির উদ্দিন আল কাদেরী।
দোয়া মাহফিলে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকেন। শামসুল হক তার রাজনৈতিক কর্মের মাধ্যমে আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন। মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, শামসুল হক একজন কর্মীবান্ধব নেতা ছিলেন। কোনো কর্মীর যেকোনো প্রয়োজনে তিনি সবার আগে ছুটে যেতেন। মৃত্যুর পর তার জানাযায় প্রচুর মানুষের উপস্থিতি প্রমাণ করেছে তিনি কতটা মানুষের হৃদয়ে ছিলেন।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য জয়নাল আবেদিন জিয়া, সদরঘাট থানা বিএনপির সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি নেতা মো. মহসিন, সাইফুর রহমান শপথ, জিয়াউর রহমান জিয়া, ওমর ফারুক রুবেল, আজিজুল ইসলাম বাদল, নাসিরউদ্দিন, আব্দুর রহিম, জাহেদুল ইসলাম, সিরাজুর রহমান, মাহবুবুর রহমান, আইয়ুব খাঁন, তানভীর আহমেদ, ইকবাল হোসেন সংগ্রাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












