অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে এন্ট্রির সময় বৃদ্ধি

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় জুলাই ২০২৬ এর ৩য় সপ্তাহ হতে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সিডিএফএ মেয়র একাডেমী কাপ (অনূর্ধ্ব–১৩) ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক বাফুফে অনুমোদিত চট্টগ্রাম জেলার একাডেমি সমূহের এন্ট্রির সময় আগামী ৮ জুলাই, বুধবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এন্ট্রি ফি হিসেবে ১,৫০০/- টাকা সহ একাডেমির প্যাডে লিখিত এন্ট্রি আহ্বান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়ার প্রথম সমাধিস্থলকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে
পরবর্তী নিবন্ধমাশরাফি-রুবেলকে টপকে রেকর্ড বইয়ে নাহিদ রানা