বিশিষ্ট শিক্ষানুরাগী ও নোয়াপাড়া কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক দুলাল কান্তি দাশ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাস্কৃতিক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ভাই, আত্মীয় স্বজন ও ছাত্র–ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক প্রধান ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












