লায়ন্স ক্লাব চিটাগং কর্ণফুলীর কম্বল ও খাদ্য বিতরণ

অনিরুদ্ধ বড়ুয়া অনির ২৭তম মৃত্যুবার্ষিকী

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলীর যৌথ উদ্যোগে গত ২৪ নভেম্বর রাউজান পাহাড়তলী মহামুনি অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি মন্দির প্রাঙ্গনে কম্বল বিতরণ ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় অনিরুদ্ধ বড়ুয়া অনির ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহামুনি বিধবা অনাথ শিশু কল্যাণ কেন্দ্রে প্রতিবছরের ন্যায় এই বছরও এতিম শিশু ও সদস্যদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই আশ্রম পরিচালিত হয়ে আসছে। এই বছর ৩০০ গ্রামবাসীর মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলীর আয়োজিত এ মানবিক কর্মসূচি স্থানীয় গ্রামবাসীর মধ্যে ব্যাপক সাড়া জাগায়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম বলেন, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়ার মতো সমাজসেবী দেশ ও সমাজের জন্য সম্পদ। তাঁর এই মানবিক কর্মকাণ্ডের সঙ্গে লায়ন ক্লাব অব চিটাগং কর্ণফুলী যুক্ত হতে পেরে আমরা গর্বিত বোধ করছি। তিনি ভবিষ্যতেও লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলীর এই ধরেনের সামাজিক কাজে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যাক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. হেলাল উদ্দীন, জোন চেয়ারপার্সন লায়ন মিরাজুর রহমান তুহিন, জোন চেয়ারপার্সন কনসার্ন লায়ন মো. ইকবাল হোসেন সুমন, ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম, ক্লাব সেক্রেটারি লায়ন হাসিবুল হাসান চৌধুরী (রাশেদ), লায়ন মোহাম্মদ জহির উদ্দীন হেলাল, লায়ন আব্দুল মান্নান, লায়ন রাজীব বড়ুয়া ও লায়ন সমীরণ বড়ুয়া। উপস্থিত ছিলেন লিও ক্লাব প্রেসিডেন্ট লিও মাহমুদ আলম আকিব, জয়েন্ট ট্রেজারার লিও ইমরুল কায়েস ইমন ও লিও মাহরুফুল ইসলাম জাহেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকামারের দোকান থেকে অস্ত্র উদ্ধার, কারিগর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচবিতে ওবিই কারিকুলাম পদ্ধতিতে পাঠদানকারী শিক্ষকদের প্রশিক্ষণ