বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ৬:৪০ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না। গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসায় বার্ষিক ইসলাহী সভায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশের মাটি থেকে অডিও–ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে, সেটা তাদের পূর্ব ইতিহাস। কিন্তু এ দেশের মানুষ তাদের সফল হতে দেবে না। খবর বাংলানিউজের।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরদাসী, সেবাদাস কোনো পতিত শক্তি রাজনীতি করার জন্য ইচ্ছা প্রকাশ করবে সেই প্রশ্ন যখন আসবে, আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক, ইনশাআল্লাহ।

তিনি বলেন, গণতান্ত্রিক চর্চায় বিভিন্ন দলের বিভিন্ন আদর্শ থাকবে, তর্ক–বিতর্ক হবে। কিন্তু এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যই আবারও আমরা গড়ে তুলব। সেই শক্তিকে ব্যবহার করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

পূর্ববর্তী নিবন্ধলুঙ্গিতে মোড়ানো দুটি ব্যাগে ৭ কোটি টাকার ইয়াবা টেকনাফ সীমান্ত
পরবর্তী নিবন্ধকাপ্তাই সড়কে চুয়েট শিক্ষার্থীদের অবরোধ