সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৪:৫৯ অপরাহ্ণ

সৌদি আরবের আভা অঞ্চলে পাহাড়ি সড়কে নামার সময় দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে (সৌদি সময়) এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি এবং ফ্রিজার ভ্যানের চালক কামরুল হাসান। কামরুলের বাড়ি নোয়াখালী জেলায়।

নিহত আশরাফের চাচা ও খাগড়াছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাছ নিয়ে আভা থেকে জিজানের দিকে যাওয়ার পথে পাহাড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে চালক ও পাশে থাকা আশরাফ মারা যান। দুই মাস আগে ছুটি শেষে আশরাফ দেশ থেকে কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ‘ছাত্রলীগ, ওরে পিডা’ বলে ছাত্রশক্তি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে