নতুন মজুরি কাঠামোর পাশাপাশি শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের আরও নানা উদ্যোগ থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। সঙ্গে বলেছেন, জ্বালানি সংকটসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও শ্রমিকদের মজুরি যতটুকু বাড়ানো হচ্ছে, সেটা উল্লেখযোগ্য। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। খবর বিডিনিউজের।









