বোয়ালখালীতে মহানবী (সাঃ) বিষয়ক কুইজের পুরস্কার বিতরণ

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৩৪ পূর্বাহ্ণ

জ্ঞান উৎকর্ষে নিবেদিত উদ্যোগ ইলমুন নূরের (জ্ঞানালোক) ব্যবস্থাপনায় সমপ্রতি বোয়ালখালীতে মহানবী (সাঃ) বিষয়ক কুইজ আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। কুইজে সেরা ৩ স্থান সহ ২৫ জন শিক্ষার্থী এতে সনদ ও শিক্ষা সামগ্রী দিয়ে পুরস্কৃত হয়।

শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন ইলমুন নূর এর প্রকল্প পরিকল্পক তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ইফতেখার আহমদ চৌধুরী। অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন কুইজ নিয়ন্ত্রক মৌলানা মোঃ তাজুল ইসলাম কাদেরী, শিক্ষক শাহাদাত হোসেন, প্রকল্প ব্যবস্থাপক চবি মেরিন সাইন্সের সহকারী অধ্যাপক ইশতিয়াক আহমদ চৌধুরী, সমন্বয় কমিটির সভাপতি মোঃ ইদ্রিস মিঞা ও ইলমুন নূর সংস্থাপক নির্বাহী সম্পাদক ইমতিয়াজ আহমদ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজে ১৮ অধ্যাপকের বিদায় সংবর্ধনা