বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গার্মেন্টস কারখানা পরিদর্শন

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিবিইউএফটি) টেক্সটাইল অ্যান্ড ক্লোথিং টেকনোলজি (টিসিটি) ডিপার্টমেন্টের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা হাটহাজারীতে অবস্থিত রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা গার্মেন্টস পার্ক (বিডি) লিমিটেড পরিদর্শন করেছেন। গত মঙ্গলবার সিবিইউএফটি শিক্ষার্থীরা তাদের একডেমিক কার্যক্রমের অংশ হিসেবে শিল্পের নানাবিধ উৎপাদন কৌশল, ইন্সপেকশন কৌশল, মেশিনারি প্রযুক্তিসহ সার্বিক কর্মপ্রক্রিয়া অবলোকন করেন। একইসঙ্গে তারা বিভিন্ন মেশিনারিজের কার্যপদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা গ্রহণ করেন। এতে করে শিল্পের বাস্তবতা, শিল্পের নানাবিধ প্রয়োজনের সাথে চলমান জ্ঞানার্জনের সমন্বয় ও প্রয়োগিক কর্মকৌশলসমূহ শিক্ষার্থীরা সরেজমিনে অবহিত হওয়ার সুযোগ পান।

কারখানা পরিদর্শন কার্যক্রম তত্ত্বাবধান করেন সিবিইউএফটির এএমএম বিভাগের সহকারী অধ্যাপক ইমন বিশ্বাস।

পরিদর্শনকালে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান লিটন শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে এ ধরনের একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সংযোগ ও সম্পর্ক আরও কার্যকরভাবে গড়ে তোলার আহ্বান জানান। এ সময় সিবিইউএফটির টিসিটি বিভাগের প্রভাষক মঈনুল কাদের উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমীরপুর যুবজাগরণের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধদেশে চা উৎপাদনে এবছর অতীতের রেকর্ড ভঙ্গ হবে : চা বোডের্র চেয়ারম্যান