আবুধাবিতে ফাতেহায়ে ইয়াজদাহুম ও গোলামুর রহমান মাইজভাণ্ডারীর (ক.) ওরশ সম্পন্ন

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

হযরত আবদুল কাদের জিলানী (রা.) স্মরণে ফাতেহায়ে ইয়াজদাহুম এবং সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর (ক.) বার্ষিক ওরশ উপলক্ষে গাউসিয়া কমিটি আবুধাবি শাখার উদ্যোগে উপদেষ্টা আলহাজ ওসমান আলীর সভাপতিত্বে ও জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় এক মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২১ নভেম্বর শনিবার আবুধাবির ইলেকট্রা রোডের একটি হলরুমে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই‘র যুগ্ম সম্পাদক আবুল বশর, আবুধাবী কমিউনিটির নেতা মাহাবুবুল আলম, আবুধাবি শাখার সিনিয়র সহ সভাপতি ইয়াকুব আল কাদেরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, উপদেষ্টা মমতাজুল হক, হাজী শওকত আলী, এস্কান্দার মির্জা, শেখ আনাস, নাসির উদ্দিন লিটন, রবিউল হোসেন তালুকদার, ইসমাইল হোসেন, আবু দাউদ আরাফাত, ইলিয়াছ বাবু, তৈয়ুব খান, মোহাম্মদ ফারুক, আলমগীর হোসাইন আলকাদেরী, রহমত উল্লাহ আলকাদেরী, নুরুল আমিন আলকাদেরী। শেষে দেশ, জাতি এবং প্রবাসীদের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে খালেদা জিয়া স্মৃতি সংসদের মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, মাঝির কারাদণ্ড