নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের কাজ শুরু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

হাটহাজারীর নাঙ্গলমোড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।গতকাল সোমবার বিকেল ৪ টায় নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়ন আলহাজ্ব সালাউদ্দীন আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন সালাউদ্দীন আলী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি। এ কর্মসূচির মূল লক্ষ্য হলো অসচ্ছল ও পিছিয়ে পড়া পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নয়ন করা।

তিনি প্রকৃত ও উপযুক্ত সুবিধাভোগী নির্বাচনের স্বার্থে ইউনিয়নবাসীকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন।

অতিথি ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম হাসান, নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুন্সি, নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ শওকত।

পূর্ববর্তী নিবন্ধক্যানভাস পাপেট থিয়েটারের কর্মশালা
পরবর্তী নিবন্ধপিকআপের সিটে ইয়াবা, চালক গ্রেপ্তার