কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আতাউর রহমানকে (৬৮) আটক করেছে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাত ১১টায় নগরের অঙিজেন এলাকায় তার বাসা থেকে তাঁকে আটক করা হয় বলে জানা গেছে। এ বিষয়ে মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন আজাদীকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে। ওসি আরও বলেন, শেখ আতাউর রহমানের বিরুদ্ধে মীরসরাই থানায় নাশকতাসহ আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে তিনটি মামলা রয়েছে।
আতাউর রহমানের ছেলে হাসিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি স্বীকার করেন।










