শান্তি
মানুষে মানুষে সংঘাত চলে
মানুষে মানুষে যুদ্ধ
অগ্নিকাণ্ড– বোমা–সন্ত্রাসে
ভেতরে বাইরে ক্রুদ্ধ।
কে আছে চেয়ারে, কে আছে প্যায়ারে
কে আছে নিজের সত্তায়–
জেনেও জানে না এতো কিছু সব
কেউ নেই নিরাপত্তায়।
দু’বেলা দু’মুঠো খেয়ে পরে ঠিক
বাঁচার জন্য চেষ্টায়
মানুষ রয়েছে; স্বস্তি আসুক
শান্তি আসুক দেশটায়।









