শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

রাউজান প্রতিনিধি | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৩৪ পূর্বাহ্ণ

আজ রোববার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদবিষয়ক উপদেষ্টা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী।

এদিন সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকেলে আয়োজন করা হয়েছে মরহুমের স্মরণসভা। এটি অনুষ্ঠিত হবে গহিরা উচ্চ বিদ্যালয়ের হল রুমে। আয়োজকবৃন্দ জানিয়েছেন স্মরণসভায় চট্টগ্রামের সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্র হণ করবেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসনিক অচলাবস্থা চুয়েটে ঝুলে গেছে ১ হাজার ৮৭ জনের নতুন পে-স্কেল