আহত শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে গেলেন উপাচার্য

চবি হীরক জয়ন্তী অনুষ্ঠান

| শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চবি হীরক জয়ন্তী অনুষ্ঠানে দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন কুসাব’৮৩ (১৫ ব্যাচের) প্রাক্তন শিক্ষার্থী গোলাম মহিউদ্দিন রিজুকে স্থানীয় একটি হাসপাতালে দেখতে গেলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল–ফোরকান। চবি হীরক জয়ন্তী অনুষ্ঠানের মাঠে দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন ১৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী গোলাম মহিউদ্দিন রিজু।

উপাচার্য অসুস্থ রিজুর চিকিৎসার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে চবি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করে পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন চবি এলামনাই নেতৃবৃন্দ কামরুল হাসান হারুন, ১৫ তম ব্যাচের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান বাবুল, ২১ ব্যাচের এলামনাই জহিরুল আলম, চবি ১৫ ব্যাচের সিদ্বার্থ বড়ুয়া, দিনামনি দে, হাফিজুর রহমানসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
পরবর্তী নিবন্ধপূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ