৫ হাজার নিমের চারা রোপণ কর্মসূচি

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ৫ হাজার নিমের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাহেরখালী ইউনিয়নের নিজ গ্রামে শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ২০০ নিমের চারা রোপণ করেন তিনি। এছাড়া বিভিন্ন ইউনিয়নে তিনি ৫ হাজার নিমের চারা রোপণের এই উদ্যোগ নেন বলে জানান।

এ সময় শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, গাছ মানুষের পরম বন্ধু। মানুষ বায়ুমন্ডলে যে কার্বন ডাই–অক্সাইড ত্যাগ করে, গাছ তা শোষণ করে এবং অক্সিজেন সরবরাহের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। নিজ এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পছন্দের বৃক্ষ হিসেবে পরিচিত নিমগাছের ২০০ চারা রোপণ করেছি। পুরো উপজেলায় ৫ হাজার চারা রোপনের উদ্যোগ নিয়েছি। চারাগুলো তার নিজের নার্সারিতে বেড়ে ওঠেছে বলে জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী, সাহাবুদ্দিন হানিফ, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাওছার উদ্দিন বাবু, শাহাদাৎ খান, ডা. তাজুল ইসলাম, নাজমুল, নিজামুদ্দিন, জান্নাতুল ফেরদৌস, আনোয়ার হোসেন, ছালাউদ্দিন ভূঁইয়া, নুরুল মোস্তফা দুলাল, আব্দুল নুর ফয়সাল, নাফিজ চৌধুরী ও শেখ জাহিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহযরত পীর আলী শাহ জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধএয়াছিন শাহ্‌ কলেজ পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষাবোর্ড উপ-পরীক্ষা নিয়ন্ত্রক