৩৮ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদ

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে নগরীর ইপিজেড মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি ইপিজেড মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সল্টঘোলা রেলক্রসিং গিয়ে শেষ হয়। ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হানিফ সওদাগর, মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, বন্দর থানা বিএনপির সাবেক সহ সভাপতি মো. সালাউদ্দীন, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, এবাদুর রহমান, মহানগর মহিলা দলের শাহিদা খানম, ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি শাহানামা, কামরুজ্জামান, আলী আহসান, আনোয়ার হোসেন জুনু, মাহবুব আলম, দিদার, আবু রায়হান চৌধুরী, রিযাজ উদ্দীন রাজু, সাদ উদ্দীন চৌধুরী, আরিফুর রহমান, মো. সালাউদ্দীন, ইলিয়াছ, আবু বক্কর বকুল, মহিউদ্দীন ও ফাতেমা কাজল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনপ্রতি ৭০ হাজার টাকায় মালয়েশিয়া যাত্রা, পেকুয়ায় দালালসহ আটক ১০
পরবর্তী নিবন্ধবান্দরবানে বাসের ধাক্কায় কনস্টেবল নিহত