রাউজান উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামে হযরত শাহ সূফি মাওলানা ছৈয়দ কামাল (রা.) এর বার্ষিক ওরশ দরবারে কামালিয়ায় প্রাঙ্গণে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
দরবারের সাজ্জাদানশীন মোন্তাজেম মওলানা সৈয়দ মোহাম্মদ হোসেন কামাল (মাজিআ) এর সার্বিক তত্ত্বাবধানে ওরশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে –মিলাদ, জিকিরে মোস্তফা, মুনাজাত।











