‘ব্যাড টাচ বা গুড টাচ’ যাই হোক, আমার তো ব্যথা লাগছে, বললেন পরীমনি

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে ঢাকার আদালতে এসে একজন সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া সেই দিনের ঘটনা প্রসঙ্গে কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। খবর বিডিনিউজের। তিনি বলেন, ব্যাড টাচ বা গুড টাচ যাই হোক, আমার তো ব্যথা লাগছে। গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মাদক মামলায় হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন পরীমনি। গেল ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। সেদিন আদালতে আসার পর নিরাপত্তারক্ষীরা পরীমনিকে ঘিরে এজলাসে নিয়ে যান। এসময় সাংবাদিকরা ছবি ও ভিডিও করতে গেলে ধাক্কাধাক্কি করেন তার নিরাপত্তারক্ষীরা।

লিফটে ওঠার সময় ভিডিও করতে গেলে সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল কেড়ে নেন পরীমনি। পরে রবিউল হোসাইন টান দিয়ে মোবাইল ফিরিয়ে নেন। জামিন নিয়ে আদালত থেকে বের হওয়ার সময়ও পরীমনিকে ঘিরে রাখেন তার নিরাপত্তারক্ষীরা। সাংবাদিকরা ছবি তুলতে ও ভিডিও করতে গেলে ধাক্কাধাক্কি করেন তারা। তাদের ধাক্কায় আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যায়। তার মাথা থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়। পরীমনি সাংবাদিকদের বলেন, ছয় বছর মামলাটি চলছে। এ সময়ে মূলধারার সংবাদমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও তার নিয়মিত দেখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিলাবৃষ্টিতে পণ্ড বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের তৃতীয় দিন
পরবর্তী নিবন্ধমুক্তির আকাঙ্ক্ষা ও বন্দিত্বের আখ্যান নিয়ে কথাসুন্দরের নাটক ঘোড়া