ডি বি ইনস্টিটিউটের পুরস্কার বিতরণ

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ সমিতি পরিচালিত ডি. বি ইনস্টিটিউট চট্টগ্রামের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৪ নভেম্বর চট্টগ্রাম মহিলা কলেজ মিলনায়তনে ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি রিটন কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, নৃপতি রঞ্জন বড়ুয়া, সুকুমার বড়ুয়া এবং অরুন বড়ুয়া দেবু। অতিথি ছিলেন শচী ভূষণ বড়ুয়া। উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ সুলেখা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন যীশু বিকাশ চৌধুরী, প্রকৌশলী অসীম বড়ুয়া,প্রকৌশলী প্রদীপ বড়ুয়া,সাধন কান্তি বড়ুয়া,সরোজ কুমার বড়ুয়া, দীপংকর চৌধুরী,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লিলি বড়ুয়া ও ডা. মৌমিতা ঘোষ। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে এবং চিত্রাংকন,আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে মেডেল ও শিশুকিশোর উপযোগী গল্প–কবিতার বই প্রদান করা হয়। শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সাথে সেতু সংযোগ দাবিতে সন্দ্বীপে লংমার্চ ও অবস্থান কর্মসূচি