রহমাতুল্লিল আল আমিন (দ.) ট্রাস্টের পরিচালনাধীন নগরীর বাহির সিগন্যাল আল–আমীন বারীয়া দরসে নিযামী কামিল মাদ্রাসার উদ্যোগে দাওরায়ে হাদিস ২০২৪ ও ২০২৫ ব্যাচের ‘দস্তারে ফজিলত’ অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দরবারে বারীয়া আলীয়া শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহসূফী ছৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (মা.জি.আ)। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সাবেক সফল অধ্যক্ষ আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আলকাদেরী (মা.জি.আ)। প্রধান আলোচক ছিলেন জালালাবাদ কুলগাঁও আল–আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদাশীন বাহির সিগন্যাল আল–আমিন বারীয়া কামিল মডেল মাদ্রাসা সাবেক শায়খুল হাদিস শাহসুফি আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মা.জি.আ)। আল–আমীন বারীয়া দরসে নিযামী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরী, মাওলানা আব্দুল গফুর রেজভী, মাওলানা মাহফুজুর রহমান আল কাদেরী, মাওলানা আব্দুল্লাহ আল নোমান, হাফেজ মাওলানা নুরুল কবির, মাওলানা এম. ইউসুফ বারী প্রমুখ। সভাপতির বক্তব্যে আল্লামা শাহসূফী ছৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী বলেন, ইসলাম ধর্মে শিক্ষার গুরুত্ব অপরিসীম। জ্ঞানার্জন করা প্রতিটি মুসলিম নর–নারীর ওপর ফরজ বা আবশ্যিক করা হয়েছে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা এবং এর ভিত্তিই হলো জ্ঞান, বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা। পরিশেষে মিলাদ, কেয়ামসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।









