কর্ণফুলীতে মো. আব্দুল জলিল (৩১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার চরপাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল জলিল চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ডের সাবের আহম্মদ চেয়ারম্যানের বাড়ির মৃত জালাল আহমদের ছেলে। পুলিশের দাবি, তিনি চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। কর্ণফুলী থানার এক কর্মকর্তা জানান, কর্ণফুলী থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে গতকাল রোববার আদালতে সোপর্দ করা হয়।









