নাসির উদ্দিন বাহাদুর

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নানুপুরের কৃতী সন্তান, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব নাসির উদ্দিন বাহাদুর আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড উইনথ্রপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

মরহুমের জানাজার নামাজ আজ সোমবার সকাল ১১টায় ফটিকছড়ির পশ্চিম নানুপুর মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল রবিবার রাতে চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারের একটি মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নানুপুরে নেওয়া হবে এবং দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর একমাত্র ছেলে মহিউদ্দিন নাসির জানিয়েছেন, সকালে তাঁর বাবার মরদেহ দেশে পৌঁছেছে। তিনি বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নানুপুরসহ ফটিকছড়ির সামাজিক, ব্যবসায়ী ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প ৭০০ রোগী পেল চিকিৎসাসেবা