ইসলামি আলোচক জাকির নায়েককে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। শুধু জাকির নায়েককে নয়, তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপরও নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে। গতকাল শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফ–এর উপর নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল। ২০১৬ সালে জাকিরের ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত সরকার। খবর বাংলানিউজের।
অনেকদিন ধরেই তাকে খুঁজছে ইডি ও এনআইএ’র মতো ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার বিরুদ্ধে তহবিল তছরুপের পাশাপাশি বেশকিছু অভিযোগ রয়েছে। ২০২০ সাল থেকে ভারতে তার ভাষণ দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। জাকির নায়েক ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন।












