চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালীর মানুষের কাছে বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন একজন শ্রদ্ধাভাজন অভিভাবক।
তাঁর কর্মকাণ্ড ও রাজনৈতিক অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন।
রোববার (৯ নভেম্বর) বিকেলে বাঁশখালীর গুণাগরীতে মরহুমের বাড়িসংলগ্ন মসজিদে সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাঁশখালী থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
লায়ন হেলাল উদ্দীন বলেন, জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন বাঁশখালীর মানুষের প্রকৃত অভিভাবক। তাঁর রাজনৈতিক আদর্শ, কর্মময় জীবন ও জনসেবার মানসিকতা নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুসরণীয়। খতমে কোরআন ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু, জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, কামরুল ইসলাম হোসাইনী, মাস্টার মোহাম্মদ লোকমান, জাগির আহমেদ, ফৌজুল কবির ফজলু, জাবেদ মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, দেলোয়ার আজীম, মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, ইব্রাহিম খলিল, রেজাউল হক রেজা, আক্তার হোসেন চেয়ারম্যান, ফজলুল কাদের, আক্তার ফারুক, মহসিন চেয়ারম্যান, আবু আহমদ, রাসেল চৌধুরী, ফোরকান, হেফাজ উদ্দিন চৌধুরী, আব্দুস সবুর, ফরহাদ হোসেন, ইসমাইল বিন মনির, আজীম উদ্দিন, আলমগীর মাহফুজ, মোফাচ্ছল হোসেন জুয়েল, শফিউল আলম চৌধুরী এবং মোহাম্মদ তারেকসহ বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।












