ইত্তেফাকুল হুফফাজ চকবাজার শাখার উদ্যোগে প্রথমবারের মতো বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ নভেম্বর চন্দনপুরাস্থ আল–জাবেরিয়া আদর্শ হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোরআনের হাফেজদের শুধু কোরআনের ধারক ও বাহক হিসেবে নয়, বরং কোরআনের আদর্শে গড়ে ওঠা সমাজসংস্কারক হিসেবে প্রস্তুত করতে হবে। তাঁদের ব্যক্তিগত জীবন, নৈতিকতা ও কর্মে পবিত্র কুরআনের শিক্ষা প্রতিফলিত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ শফিকুল ইসলাম সিকদার। অতিথি ছিলেন মুহাম্মদ ইলিয়াস, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাতকানিয়ার মোহাম্মদীয়া আমানিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আমানত উল্লাহ চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ হামিদ উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।












