সিসিএল সকার টুর্নামেন্টে সারা এ্যগ্রো চ্যাম্পিয়ন

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:২২ পূর্বাহ্ণ

বিওয়াইডি পৃষ্ঠপোষতায় সিসিএল বার্ষিক সকার টুর্নামেন্টে নাইট রাইডার্স দলকে ১–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ অর্জন করে সারা এ্যাগ্রো দল। গত ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ ও সকার বিভাগের মেম্বার ইনচার্জ জাবেদ হাশেম নান্নু সহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য এতে অংশ নেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে বারকোড, বি এস এ, রিটজি গ্রুপ ও সিপিডিএল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-১১ ও নিউ স্টার একাডেমির জয়লাভ
পরবর্তী নিবন্ধদখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের দুটি খেলাই ড্র