সিবিইউএফটির শিক্ষার্থীদের ফ্যাশন পোর্টফোলিও প্রদর্শনী

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) শিক্ষার্থীদের ফ্যাশন পোর্টফোলিও প্রদর্শনী গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগের ২০১ ব্যাচের শিক্ষার্থীরা ফ্যাশন পোর্টফোলিও অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের অংশ হিসেবে তাদের সৃজনশীল ফ্যাশন কালেকশন প্রদর্শন করেছে। প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী নকশাগুলো তুলে ধরেন, যা তাদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা এবং শিল্প–সংশ্লিষ্ট জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটায়। উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম শিক্ষার্থীদের সৃজনশীল ফ্যাশন ডিজাইনসমূহের প্রশংসা করে বলেন, সিবিইউএফটি সত্যিকারের ডিজাইনার, মার্চেন্ডাইজার সৃষ্টি করতে সক্ষম হয়েছে– যারা পোশাক ও টেঙটাইল শিল্পকে অনেক দূর এগিয়ে নেবে। এ সময় ট্রেজারার অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, এফসিএফটি ফ্যাকাল্টির ডিন মোরশেদ মহিউদ্দিন ও এফএফএডি ফ্যাকাল্টির ডিন মশিউর রহমান, বিভাগীয় প্রধানগণ এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের পোর্টফোলিও ডিজাইন প্রেজেন্টেশন সিবিইউএফটি’র একাডেমিক যাত্রায় আরও একটি মাইলফলক হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক শ্রেণির ঐক্যই বিশ্ব শান্তির রক্ষাকবচ