বরুমচড়া আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে ৮ নং ওয়ার্ড জয়ী

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে উপজেলার বরুমচড়া ইউনিয়নে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ৮ নং ওয়ার্ড ফুটবল একাদশ ১–০ গোলে ৭ নং ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে। জাফর–আয়েশা ফাউন্ডেশনের পরিচালক আরিফ মহিউদ্দিন সিকদারের পৃষ্ঠপোষকতায় বরুমচড়া যুব সমাজের আয়োজনে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন মো.রায়হান, মো.শরীফ, মো.মঈন উদ্দীন, মো.নাজিম উদ্দীন, টিসু কুমার শীল, প্রকৌশলী উত্তম কুমার, আইয়ুব খান, কফিল উদ্দীন, আমানুজ্জমান আমান প্রমুখ। খেলা পরিচালনা করেন উজ্জ্বল দাশ, খাইরুল, রাসেল।

পূর্ববর্তী নিবন্ধখেলাধুলার জন্য আজ উন্মুক্ত হচ্ছে আগ্রাবাদ জাম্বুরি মাঠ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন