রাত গভীর হলেই বুঝি আমি কতটা একা,
দেয়ালে ঝুলে থাকা ছায়াটাও কথা বলে না,
মোবাইলের পর্দায় আলো নেই,
কেউ খোঁজে না আমায়—
ভিড়ের শহরে হাঁটি, তবুও পথটা যেন ফাঁকা।
বুকের ভেতর একটা ঘর তালা দেওয়া,
চাবিটা হারিয়েছি কবেই– মনে নেই তা,
সবাই ভাবে ভালো আছি হাসি দেখে
কেউ দেখে না হাসির নিচে কতটা ক্ষয়–
তবুও এই একাকীত্বেই নিজেকে চিনি রোজ,
অনেক ভিড়ের মাঝে একা হয়েই বেঁচে রই।







