জেল হত্যা দিবস আজ

| মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে। দেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি কালো অধ্যায়। একই বছরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

এই চার নেতাকে হত্যার ঘটনায় ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন কারা উপ–মহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৬ সালের জুন মাসে মামলার কার্যক্রম শুরু হয়। ২০০৪ সালের ২০শে অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আদালতের রায়ে ৮ জনের যাবজ্জীবন সাজা এবং তিনজনের মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ দীর্ঘদিন পলাতক ছিলেন। দেশে ফেরার পর ২০২০ সালের এপ্রিলে তিনি ধরা পড়েন এবং ওই মাসেই তার ফাঁসি কার্যকর হয়।

পূর্ববর্তী নিবন্ধআতুরার ডিপোতে বেকারির খাবারে ইঁদুরের বিষ্ঠা ও চুল
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সকালে অপহৃত স্কুল শিক্ষক সন্ধ্যায় উদ্ধার, গ্রেপ্তার ২