বাঁশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২–এর আওতায় কালীপুর ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। গতকাল শনিবার সকাল থেকে দিনব্যাপী কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ইফতেখার মহসিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন বাবর, শোয়াইবুল ইসলাম কায়েস, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শিহাব উদ্দিন, নুরুল মোস্তফা, জাফর ইকবাল প্রমুখ। বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক মোহাম্মদ এরশাদের সঞ্চালনায় বাছাই কার্যক্রমে কালীপুর ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।












