চবি ২৫তম ব্যাচের মিলনমেলার রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

| রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৫তম ব্যাচের মিলনমেলার রেজিস্ট্রেশন কার্যক্রম গত ৩০ অক্টোবর ঢাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ঢাকা চ্যাপ্টারের সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে ও পারভীন আক্তারের উপস্থাপনায় রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন পুলিশের ডিআইজি হুমায়ুন কবির, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোতাসিম বিল্লাহ, ইউনাইটেড ফিনিন্সিয়াল এন্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল তরু।

স্বাগত বক্তব্য দেন, ব্যাচের কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর সোহেল। বিভিন্ন দিক তুলে ধরেন চবি ২৫তম ব্যাচের প্রধান সমন্বয়ক ও মিলনমেলা উদযাপন পরিষদের সদস্যসচিব নুর হোসেন নিজামী তারা। বক্তব্য দেন, যুগ্ম কর কমিশনার মাসুদুল হক মিয়া, মাসুদ আলম রুবেল, শামসুল হুদা, জাকারিয়া দিপু, মোরশেদা বেগম, জাফর উল্লাহ, জিয়া করিম, আগা আজিজুল ইসলাম চৌধুরী, জাকির স্বপন, শাহাদাৎ চৌধুরী, কুমিল্লা চ্যাপ্টারের সভাপতি এম এন আলম, ফেনী চ্যাপ্টারের সভাপতি হারুন–অর–রশিদ, নোয়াখালী চ্যাপ্টারের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আহসানুল করিম সোহেল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন, শিল্পী ফারজানা ইয়াসমিন, শফিকুল আলম, নাজমুল হুদা, মাসুদ হোসাইন, বেলাল উদ্দিন তমাল, আহসান উল্লাহ মিন্টু, শিক্ষক শওকত কবির, বাবুল হোসেন, বেলাল উদ্দিন, আইউব খান, সানা উল্লাহ, রোজিনা আক্তার, ফাহমিদা আক্তার সুপ্তি, মিনু মমতাজ, কাকলি চৌধুরী, নুরুন্নাহার চৌধুরী এলিন, লুতফা আক্তার তন্বী, বানী কানা দেবী, সানজিদা মাহবুব সুরভি প্রমুখ। আগামী ১৮ ডিসেম্বর এই মিলনমেলা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পোশাকহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধআলেম সমাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সরব ছিলো, থাকবে