এই দিনে

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:৩২ পূর্বাহ্ণ

বিশ্বসঞ্চয় দিবস

১৮২৩ যন্ত্রচালিত তাঁতের উদ্ভাবক এডমন্ড কার্টরাইট–এর মৃত্যু।

১৮৪০ ফরাসি ইমপ্রেসনিষ্ট চিত্রকর আলফ্রেড সিস্‌লিওর জন্ম।

১৮৫৩ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও অনুশীলন সমিতির সভাপতি প্রমথনাথ মিত্রের জন্ম।

১৮৬৪ অষ্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের রাজাদ্বয়ের মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৬৫ প্রথমস্থান অধিকারী প্রথম বাঙালি মহিলা এম বি গ্রাজুয়েট ডাঃ ভার্জিনিয়া মেরী মিত্রের জন্ম।

১৮৭১ ফরাসি কবি পল ভ্যালেরির জন্ম।

১৮৭৫ ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা বল্লভভাই প্যাটেল–এর জন্ম।

১৮৮৩ আর্যসমাজ–এর প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী (মূলাশংকর)-এর দেহাবসান।

১৮৮৫ মার্কিন কবি, সমালোচক ও অনুবাদক এজরা পাউন্ডের জন্ম।

১৮৮৭ শিশু সাহিত্যিক সুকুমার রায়–এর জন্ম।

১৮৯৫ নোবেলজয়ী (১৯৩৯) জার্মান ভেষজবিজ্ঞানী গেরহার্ড ডেমোগ–এর জন্ম।

১৯০০ নোবেলজয়ী (১৯৬৭) সুইডিশ শারীরবিদ রাগনার আর্থার গ্রানিট এর জন্ম।

১৯০১ সাহিত্যিক খান মুহাম্মদ মঈনুদ্দীনের জন্ম।

১৯০১ কবি ও প্রাবন্ধিক সুধীন্দ্রনাথ দত্তের জন্ম।

১৯০৯ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বিজ্ঞানী ড. হোমি জাহাঙ্গীর ভাবার জন্ম।

১৯১০ বিশ্বের প্রথম নোবেল শান্তি পুরস্কারে ভূষিত (১৯০১) ফরাসি মানবহিতৈষী ও রেডক্রস প্রতিষ্ঠাতা ঝাঁ আাঁরি দুনাঁ–এর মৃত্যু।

১৯১৮ অস্ট্রিয়ায় বিপ্লব সংঘটিত হয়।

১৯১৮ হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সূচনা হয়।

১৯১৮ চেকোস্লে াভাকিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৯২২ ইতালিতে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন করেন।

১৯২৩ কামাল পাশার [আতাতুর্ক] নেতৃত্বে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।।

১৯২৮ নোবেলজয়ী (১৯৭৮) মার্কিন জীববিজ্ঞানী ডানিয়েল নাথানস–এর জন্ম।

১৯৩৫ প্রাচ্যবিদ্যা বিশারদ সিলভ্যাঁ লেভির মৃত্যু।

১৯৪৫ ভারত জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৫৬ স্পেনীয় ঔপন্যাসিক পিও বারোহার মৃত্যু।

১৯৬২ খ্যাতনামা ঐতিহাসিক সুরেন্দ্রনাথ সেন–এর মৃত্যু।

১৯৭৫ নোবেলজয়ী (১৯২৫) জার্মান পদার্থবিদ গুস্তাফ হার্টস–এর মৃত্যু।

১৯৮২ শিক্ষাবিদ ও সাংবাদিক খগেন্দ্রনাথ সেন–এর মৃত্যু।

১৯৮৫ বাংলাদেশের টিভি ব্যক্তিত্ব ফজলে লোহানীর মৃত্যু।

১৯৯০ ভারতীয় জনতা পার্টি ও বিশ্বহিন্দু পরিষদ অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে সেখানে রামমন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নিলে উপমহাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়।

১৯৯১ মার্কিন ও সোভিয়েত রাষ্ট্রপতিদ্বয়ের উপস্থিতিতে মাদ্রিদে ইসরাইলি, আরব ও ফিলিস্তিনিদের শান্তি সম্মেলন শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধফজলে লোহানী : সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধনিরাপদ খাবারের সনদ, বাস্তবে কতটা নিরাপদ