সাফল্যের ছয় বছর পূর্ণ করে সপ্তম বছরে পদার্পণ করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজার ও করপোরেট অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ পর্যন্ত ৬১টি ইনভেস্টমেন্ট ব্যাংকিং লেনদেন সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য ১৭০ বিলিয়ন টাকারও বেশি মূলধন সংগ্রহে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি।
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ইউসিবিআইএলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী ‘ইউরোমানি’ টানা চতুর্থবারের মতো প্রতিষ্ঠানটিকে সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই বছর ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর অ্যাঙেলেন্সে সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ফর ফাইনান্সিং সলিউশন পুরস্কারও অর্জন করেছে ইউসিবিআইএল। ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর।
এ ছাড়া ইউসিবি, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।











