রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক নুরুল আবছার জসিম (৬৮) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগে রোববার (২৫ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ গতকাল সোমবার দুপুর ২টায় দক্ষিণ নোয়াগাঁও ফকির খীল বায়তুন নূর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী। প্রেস বিজ্ঞপ্তি।












