কাল ২৭ অক্টোবর রাউজান পৌরসভার সাবেক মেয়র মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবীর ১০ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন ও মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান এ আদর্শবান–ত্যাগী নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। উল্লেখ্য, মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবী ১৯৯৮ সালে রাউজান পৌরসভার প্রশাসক ও ২০০৪–২০০৯ সালে নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












