মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:৩৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে রনজিত ধর এবং বাবলু দে’র যৌথ সঞ্চালনায় প্রথম অধিবেশনের আলোচনা বক্তব্য দেন, প্রধান নির্বাচন কমিশনার চবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ। বক্তব্য দেন, নির্বাচন কমিশনের সদস্য প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক সৈয়দা শামছুর নাহার। নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্ব পালন করেন মীরসরাই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল করিম। ভোট শেষে রাজিব মজুমদার সভাপতি এবং ইমাম হোসেন েসাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন সহ সাধারণ সম্পাদক অজয় কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক জাবেদ হোসাইন এবং দপ্তর সম্পাদক আবদুল মান্নান রানা।

নির্বাচন পর্যবেক্ষণ করেন সাংবাদিক আবু সুফিয়ান, প্রধান শিক্ষক হেদায়েত উল্যাহ চৌধুরী, অধ্যাপক আখতারুজ্জামান, আবু জাফর, শেখ আহমদ প্রমুখ। শেষে বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন পরিচালনা কমিটি ও আহ্বায়ক কমিটির সদস্যরা। শুভেচ্ছা বক্তব্য দেন, নয়ন কান্তি ধূম, নাছির উদ্দিন, আনোয়ারুল হক নিজামী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএনসিপি পতেঙ্গা থানা শাখার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে এমপি ফরিদের সহায়তা