মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক লাইফ সাপোর্টে, দোয়া কামনা

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:৩২ পূর্বাহ্ণ

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এম এনামুল হক চৌধুরী কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হার্ট এটাক করে বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি লায়ন্স জেলা ৩১৫–বি৪ এর সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন মনোয়ারা বেগমের স্বামী এবং রিজিওন চেয়ারপারসন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরীর পিতা। তার রোগমুক্তি কামনায় পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ
পরবর্তী নিবন্ধছয় দিনব্যাপী হীরক জয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল