বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সাপ্তাহিক উচ্চতর প্রশিক্ষণ ক্লাস ও বিজ্ঞান সেমিনার গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। প্রভাষক ডা. এনামুল হক এনামের সভাপতিত্বে সেমিনারে ‘ফাইটোলক্কা ও মার্কসলের রোগীচিত্রের তুলনামূলক আলোচনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ডা. মো. আবদুল্লাহ আল ফারুক চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম জেলা শাখার উপদেষ্টা ডা. মৃদুল কান্তি দে। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস এম রবিউল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ডা. পি সি সাহা, ডা. আবু সাঈদ মো. নাসের ও ডা. ওমর ফারুক।
ডা. মৃণাল কান্তি নাথের সঞ্চালনায় প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ডা. বিমল কান্তি মজুমদার, ডা. অমিতা দেবী, ডা. শহীদ হোসাইন মোর্শেদ, ডা. ফারজানা বাহার, ডা. কাবেরী বড়ুয়া, ডা. আরিফুল ইসলাম, ডা. সায়মাতুল জান্নাত, ডা. অনিমা পাল, ডা. আবদুর রহিম, ডা. আজহার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












