ইপিজেড থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল সমাবেশ গতকাল শুক্রবার থানা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন– জামায়াত চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন– ইপিজেড থানা আমির আবুল মোকাররম, থানা সেক্রেটারি ডা. হাবিবুর রহমান, ৩৯ নম্বর ওয়ার্ড আমির ওসমান গণি, মুহাম্মদ শাহেদ, নগর প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য আবদুল্লাহ রাসেল এবং আবু হোসাইন খান রাজীব।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ বলেন, সংগঠনের আদর্শ, কর্মসূচি ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে কার্যকরভাবে তুলে ধরতে হবে। এ লক্ষ্যে প্রচার ও মিডিয়া বিভাগকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি, পরিকল্পিত প্রচার কার্যক্রম গ্রহণ এবং আধুনিক গণমাধ্যমের যথাযথ ব্যবহারের মাধ্যমে সংগঠনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজর্ডানে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৬
পরবর্তী নিবন্ধচাকসুর বর্তমান ক্যাবিনেটের মতো কাজ ভবিষ্যতেও কেউ করতে পারবে না