তরুণদের স্বপ্নের কথা নিয়ে সিনেমা ‘অন্যপাতা’

চট্টগ্রামের ৪০ শিক্ষার্থী নির্মিত চলচ্চিত্রটির মুক্তি আজ

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

একটা গল্পের শুরু হয়েছিল কয়েকজন তরুণের স্বপ্ন থেকে। দুই বছরেরও বেশি সময়, পড়াশোনা, পরীক্ষা আর জীবনের ব্যস্ততার ফাঁকে সেই স্বপ্নকে তারা নিয়ে এসেছেন বড় পর্দায়। এবার দর্শকের সঙ্গে দেখা হওয়ার পালা। আজ ২৩ অক্টোবর দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শিক্ষার্থীদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’।

বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনেরও বেশি শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত ছবিটি ইতিমধ্যেই ট্রেলার ঘিরে কৌতূহল তৈরি করেছে। নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী, চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা, শাখাওয়াত হোসেন এবং চট্টগ্রামের সন্তান অভিনেতা নাসির উদ্দিন খান ট্রেলারটিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তরুণ দর্শকদের মধ্যে ছবিটির গল্প ও উপস্থাপন নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির চাপ, পরিবারের প্রত্যাশা, অনিশ্চিত ভবিষ্যৎ আর তারই মধ্যে জন্ম নেওয়া ভালোবাসা ‘অন্যপাতা’ আমাদের চেনা জীবনেরই গল্প বলতে চায়। ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে, তা না জেনেও দুজন মানুষ একসঙ্গে পথ চলতে চাইলে কী হয়? সেই উত্তর এবার বড় পর্দায় খুঁজবেন দর্শক।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশেও দেখা যাবে ‘ক্লেফেইস’
পরবর্তী নিবন্ধজাপানে উড়োজাহাজে সাপ, বাতিল হল ফ্লাইট