রাউজানের মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে বসতঘর

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

রাউজান সদর ইউনিয়নে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে একটি ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে। স্থানীয়রা বলেছেন ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুসলেম উদ্দিনের রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের আগুনে রান্না করা হচ্ছিল। হঠাৎ করে সিলিন্ডারের পাইপের গোড়ায় আওয়াজ শুনে ভয়ে ঘরের গৃহিনী দৌড়ে নিরাপদ স্থানে গিয়ে চিৎকার করতে শুরু করে। তৎক্ষণে নির্গত গ্যাস আগুনের ছোঁয়ায় গোটা ঘরে ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ আগুন নিভানোর চেষ্টার মাঝে ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাউজান ফায়ার সার্ভিস থেকে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নিলেও এর আগে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, আগুনের সূত্রপাতের সময় গৃহকর্ত্রী ছাড়া অন্য কোনো মানুষ ছিল না। এই আগুনে আনুমানিক তিন লাখ টাকার মালামাল পুড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্ধু মহল মানবিক সংগঠনের আর্থিক নগদ সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধকক্সবাজারে নানা আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালিত